Posts

স্বভাব

 আমরা যে ভুলটা করি তার বোধ যখন হয়, তখন আর সেটাকে সঠিক করার উপায় থাকে না। আমরা ফলের প্রতি যতটা যত্নবান ততটা বোধহয় ফলপ্রাপ্তির উপায়ের প্রতি নয়। আমাদের মনঃসংযোগের বড়ই অভাব। আমরা অল্পে অধৈর্য হয়ে পড়ি। আমাদের মস্তিককে আমরা যেভাবে চালনা করব সে সেভাবেই সাথ দেবে। তাই তাকে বোঝানো দরকার যে না, তুমি এটা পারবে। 

ভয়

Image
ভয় - রাহুল মাইতি            হঠা ৎ ঘুমটা ভেঙে যাওয়ায় যখন নিজেকে বাড়ির বিছানায় আবিষ্কার করলাম তখন যেন আর আনন্দের সীমা নেই আমার। এমনিতে মাঝ রাতে ঘুম ভেঙে গেলে আর পাঁচজনের মতো আমিও বিরক্তই হই, কিন্তু পরীক্ষার দিনে পরীক্ষার শ্রেণী কক্ষে পৌঁছাতে দেরী হওয়ার মতো বিশ্রী স্বপ্ন দেখার পর যখন মনে হলো, ওহ, এটা তো একটা স্বপ্ন ছিল মাত্র, পরীক্ষা কাল সকালে তখন বুঝি দেহে প্রাণ এলো। আসলে আমি পরীক্ষার হলে দেরী হবার ভয় পাই। পরীক্ষা নিয়ে অল্প বিস্তর ভয় তো আছেই কিন্তু পরীক্ষার হলে দেরী হয়ে যাওয়ার ভয়টা যেন আরও বেশী। এই ভয়কে সঙ্গী করেই আসলে ঘুমাতে গিয়েছিলাম, তাই মধ্যরাতে এখন অনিদ্রয় কাটাচ্ছি।  এটা এক সমুদ্র ঘটনা থেকে এক পেয়ালা বলা হলো মাত্র, কারণ এরকম শত শত ভয়ের বিষয় আমাদের জীবনে আষ্ঠেপিষ্ঠে জড়িয়ে আছে। প্রত্যকটি মানুষই পৃথক পৃথক বিষয়ে ভয় পায়। আজকের এই প্রবন্ধে ভয় নিয়েই সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি।             মাত্র দুটি অক্ষরবিশিষ্ট শব্দ হলেও ভয়ের সংজ্ঞা বেশ বিস্তারিত। কি এই ভয় যাকে কয়েকটা শব্দদ...

মোহনবাগান ক্লাবের উজ্জ্বল ইতিহাস

Image
  মোহনবাগান ক্লাবের উজ্জ্বল ইতিহাস -         রাহুল মাইতি -         Rahulmaitycr7@gmail.com -           মোহনবাগানের ইতিহাসকে যদি সময়ের নিরিখে চারটি  ভাগে ভাগ করা যায় তাহলে তার ইতিহাসটা কিছুটা এরকম আকারে দাঁড়াবে। ১. প্রথম পর্যায় : ক্লাবের জন্মলগ্ন ( ১৯১১ - ১৯৩০ ) আর পাঁচটা বছরের মতো ১৯১১ কোনও সাধারণবর্ষ ছিলনা বাঙালিদের জন্য । বাঙালির ইতিহাসে গৌরবোজ্বল অধ্যয়ের ১৯১১ খ্রীস্টাব্দটা যেন বড়ই বিস্তারিত । ইংরেজশাসিত ভারতবর্ষের বুকে ইংরেজদের চোখে চোখ রেখে লড়াই করার স্পর্ধা তখন কেবল গুপ্ত সমিতির অধীনেই । গুপ্ত সমিতির কার্যকলাপ গুপ্তভাবে ইংরেজদের উপর ক্রমশ আঘাত হানছিল ক্রমশই , সেমত পরিস্থিতিতে লোকচক্ষুর আড়াল থেকে বেরিয়ে সম্মুখ সমরে ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের কথা ভাবাটাই দুঃসাধ্য । এরকমই দুঃসাধ্য সাধন করে দেখিয়েছিল বাঙলা মায়ের দামাল সন্তানরা ।  তাই তো আজও ১১০ বছর পরেও তাদের স্মরণ করা হয় অতি...