ভয়
ভয় - রাহুল মাইতি হঠা ৎ ঘুমটা ভেঙে যাওয়ায় যখন নিজেকে বাড়ির বিছানায় আবিষ্কার করলাম তখন যেন আর আনন্দের সীমা নেই আমার। এমনিতে মাঝ রাতে ঘুম ভেঙে গেলে আর পাঁচজনের মতো আমিও বিরক্তই হই, কিন্তু পরীক্ষার দিনে পরীক্ষার শ্রেণী কক্ষে পৌঁছাতে দেরী হওয়ার মতো বিশ্রী স্বপ্ন দেখার পর যখন মনে হলো, ওহ, এটা তো একটা স্বপ্ন ছিল মাত্র, পরীক্ষা কাল সকালে তখন বুঝি দেহে প্রাণ এলো। আসলে আমি পরীক্ষার হলে দেরী হবার ভয় পাই। পরীক্ষা নিয়ে অল্প বিস্তর ভয় তো আছেই কিন্তু পরীক্ষার হলে দেরী হয়ে যাওয়ার ভয়টা যেন আরও বেশী। এই ভয়কে সঙ্গী করেই আসলে ঘুমাতে গিয়েছিলাম, তাই মধ্যরাতে এখন অনিদ্রয় কাটাচ্ছি। এটা এক সমুদ্র ঘটনা থেকে এক পেয়ালা বলা হলো মাত্র, কারণ এরকম শত শত ভয়ের বিষয় আমাদের জীবনে আষ্ঠেপিষ্ঠে জড়িয়ে আছে। প্রত্যকটি মানুষই পৃথক পৃথক বিষয়ে ভয় পায়। আজকের এই প্রবন্ধে ভয় নিয়েই সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি। মাত্র দুটি অক্ষরবিশিষ্ট শব্দ হলেও ভয়ের সংজ্ঞা বেশ বিস্তারিত। কি এই ভয় যাকে কয়েকটা শব্দদ...